1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বার্ডোর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালকের সৌজন্য সাক্ষাৎ

রফিকুল ইসলাম ওয়াসিম
  • Update Time : Thursday, August 20, 2026,
  • 48 Time View

বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ডো)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. সাইদুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

বুধবার অনুষ্ঠিত এ সাক্ষাতে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি বলেন, প্রতিটি মানুষকে সমমর্যাদা প্রদান এবং মানুষের প্রতি শ্রদ্ধাশীল হওয়া আমাদের কর্তব্য। কেউ স্বেচ্ছায় প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করেন না। তাই প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের বোঝা বা প্রতিবন্ধকতা হিসেবে দেখা উচিত নয়।

তিনি আরও বলেন, প্রতিটি মানুষের মর্যাদা নিশ্চিত করা এবং তাদের অধিকার রক্ষায় কাজ করা সংসদ সদস্যদের অন্যতম পবিত্র দায়িত্ব। প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে রাষ্ট্র ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সৌজন্য সাক্ষাৎকালে প্রতিনিধি দলের সঙ্গে বৈশ্বিক পরিসরে প্রতিবন্ধী ব্যক্তিদের যথাযথ সুরক্ষা প্রদান, শিক্ষার অধিকার নিশ্চিতকরণ এবং মানুষ হিসেবে সমতার অধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।

এসময় রাজনৈতিক দলে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং সংসদীয় ককাস গঠনের মাধ্যমে তাদের যথাযথ আইনি সুরক্ষা, অধিকার প্রতিষ্ঠা ও মানসম্মত কর্মসংস্থান নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ডো) মূলত দৃষ্টিপ্রতিবন্ধীসহ অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, পুনর্বাসন ও স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে আসছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. সাইদুল হক বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ও পুনর্বাসনে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’-এ ভূষিত হয়েছেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ