1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক

টেকনাফে হ্নীলা,বাহারছড়া,হোয়াইক্যংয়ে অপহরণ-মানবপাচার ও মাদক প্রতিরোধে স্থায়ী নৌ-বাহিনীর ক্যাম্প দাবি স্থানীয়দের

মোহাম্মদ হোসাইন, কক্সবাজার জেলা প্রতিনিধি:
  • Update Time : Wednesday, August 19, 2026,
  • 45 Time View
কক্সবাজারের সীমান্তবর্তী উপজেলা টেকনাফে অপহরণ, মানবপাচার, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনীর একটি স্থায়ী ক্যাম্প বা নৌঘাঁটি স্থাপনের দাবি জানিয়েছেন উপজেলার সর্বস্তরের সাধারণ জনগণ।
এ দাবিতে কক্সবাজারের জেলা প্রশাসকের কাছে গণস্বাক্ষর আবেদন জমা দেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে। আবেদনে টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগরসংলগ্ন জলসীমায় নিরাপত্তা জোরদার এবং নিয়মিত নৌ টহল বাড়ানোর জন্য বাংলাদেশ নৌবাহিনীর স্থায়ী ক্যাম্প বা ঘাঁটি স্থাপনের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
আবেদনে বলা হয়, ভৌগোলিকভাবে টেকনাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল একটি এলাকা। একদিকে মিয়ানমার সীমান্ত ও নাফ নদী, অন্যদিকে বঙ্গোপসাগর থাকায় এ অঞ্চলের জলপথ বিভিন্ন অপরাধী চক্রের তৎপরতার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে নাফ নদী ও সমুদ্রপথ ব্যবহার করে মাদক পাচার, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশের মতো কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
এছাড়া টেকনাফের বিভিন্ন এলাকায় অপহরণসহ জননিরাপত্তার জন্য উদ্বেগজনক ঘটনা ঘটায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক তৈরি হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়। বিশেষ করে হোয়াইক্যং, হ্নীলা ও বাহারছড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে বলেও দাবি করা হয়েছে।
আবেদনকারীদের মতে, টেকনাফে বাংলাদেশ নৌবাহিনীর একটি স্থায়ী ক্যাম্প বা নৌঘাঁটি স্থাপন করা হলে নাফ নদী ও বঙ্গোপসাগরসংলগ্ন জলসীমায় নিয়মিত টহল ও নজরদারি আরও জোরদার করা সম্ভব হবে। পাশাপাশি মাদক ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ নৌযান চলাচল নিয়ন্ত্রণ, অপহরণ ও অন্যান্য অপরাধ মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা আরও বাড়বে।
আবেদনে আরও বলা হয়, টেকনাফের জানমাল ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার স্বার্থে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বাংলাদেশ নৌবাহিনীর স্থায়ী ক্যাম্প বা নৌঘাঁটি স্থাপনের সুপারিশসহ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
টেকনাফ উপজেলার সর্বস্তরের সাধারণ জনগণের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোরালো দাবি জানানো হয়েছে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ