1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন।

রাঙ্গুনিয়ায় “জাতীয় মৎস্য পক্ষ” উদ্বোধন বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্তকরণ ও সফল মৎস্যচাষিদের পুরস্কার প্রদান

মোঃ এনাম হোসেন
  • Update Time : Monday, August 17, 2026,
  • 54 Time View
রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর প্রথম দিনের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্তকরণ, আলোচনা সভা এবং সফল মৎস্যচাষিদের পুরস্কার ও সনদ প্রদান করা হয়।
উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মো. ওবাইদুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসান। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী।
সভায় বক্তব্য দেন মৎস্য দলের সদস্য সচিব মো. সেলিম উদ্দিন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. ইলিয়াছ চৌধুরী, সফল মৎস্যচাষি মো. নঈম উদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিমসহ অন্যরা।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসান বলেন, মৎস্যজীবী, মৎস্যচাষি, মৎস্য ক্রেতা ও বিক্রেতাসহ মৎস্য খাতের সঙ্গে সম্পৃক্ত মানুষের জীবনমান উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে। দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তায় মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তিনি তুলে ধরেন।
অনুষ্ঠানে উপজেলার সফল মৎস্যচাষিদের উৎসাহিত করতে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ও সনদ প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন—পদুয়ার মো. নঈম উদ্দিন, ইসলামপুরের আলহাজ্ব নুর মোহাম্মদ তালুকদার এবং সুখবিলাস, পদুয়ার মো. মুবিনুল হক চৌধুরী।
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে মৎস্যজীবী, মৎস্যচাষি, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সংশ্লিষ্টরা অংশ নেন। অনুষ্ঠানের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি, আধুনিক মৎস্যচাষে উদ্বুদ্ধকরণ এবং মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ