1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক

নলতায় আহছানিয়া পাবলিক লাইব্রেরির পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেখ মারুফ হোসেন কালিগঞ্জ প্রতিনিধি :
  • Update Time : Sunday, August 16, 2026,
  • 36 Time View

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা আহছানিয়া পাবলিক লাইব্রেরির পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
১৫ আগস্ট (শনিবার) সকাল সাড়ে নয় টায় অনুষ্ঠিত হয় এ পাঠ প্রতিযোগিতা।

আলাদা তিনটি বিষয়ের উপর আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণীর ৭১ জন শিক্ষার্থী । অভাবনীয় এ উপস্থিতিতে (৫ম-৭ম) শ্রেণী কাজী নজরুল ইসলামের জীবনী বিষয়ক রচনায় ৩৭ জন নলতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় তলার একটি ক্লাস রুমে পরীক্ষায় অংশগ্রহণ করেন। নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের দ্বিতীয় তলার হল রুমে হজরত খানবাহাদুর আহছানউল্লা (রঃ) এর শিক্ষা বিস্তার বিষয়ক রচনায় (৮ম-১০ম) শ্রেণীর ২৫ জন ও (একাদশ-দ্বাদশ) শ্রেণীর জুলাইয়ের চেতনা বিষয়ক রচনায় ৯ জন অংশগ্রহণ করেন। পরীক্ষা চলাকালীন উপস্থিত ছিলেন আহছানিয়া পাবলিক লাইব্রেরির অডিটর শিক্ষক মশিউজ্জামান, সম্পাদক আলহাজ্ব আবুল ফজল, সহ-সভাপতি মোঃ খাইরুল হাসান, কোষাধ্যক্ষ আলহাজ্ব নজরুল ইসলাম, শিক্ষক মোঃ আনোয়ারুল হক, সাংবাদিক আবুল কালাম বিন আকবার, শিক্ষক সিরাজুল ইসলাম, শিক্ষক মাহমুদুন্নবী খান, শিক্ষক আব্দুস সাত্তার, নলতা মাদ্রাসার স্টাফ শাহরিয়ার, আহছানিয়া মিশনের স্টাফ মিজানুর ও ইদ্রীস আলী প্রমূখ। পরীক্ষা শেষে আহছানিয়া পাবলিক লাইব্রেরী সম্পাদক আলহাজ্ব আবুল ফজল বলেন, ১৯৮১ সালে লাইব্রেরী প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে এমন কার্যক্রম চলমান রয়েছে।
আমরা প্রতিবছর বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের উপস্থিতিতে একটি পাঠ প্রতিযোগিতার আয়োজন করে থাকি। প্রতিযোগিতার বিষয় আগে থেকে জানানো হয়ে থাকে। পরে আনুষ্ঠানিক ভাবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনার আয়োজন করা হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ