1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রাণের বাংলাদেশ ডেক্স
  • Update Time : Tuesday, August 11, 2026,
  • 45 Time View

মামুনুর রশিদ মামুন, ময়মনসিংহ:  ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট ২০২৬) সকালে ময়মনসিংহ পুলিশ লাইন্স ও পুলিশ সুপারের কার্যালয়ে পৃথকভাবে সভা দুটি অনুষ্ঠিত হয়। উভয় সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

সকাল ১০:০০ টায় পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে আগস্ট মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে সভার কাজ শুরু হয়।

পুলিশ বাহিনীর কার্যক্রমে গতিশীলতা আনা, পেশাদারিত্ব বৃদ্ধি ও মাঠপর্যায়ে জনসেবার মান বাড়াতে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ জুলাই ২০২৬ মাসের জন্য শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। সদস্যদের মাঝে ইতিবাচক কর্মস্পৃহা ও প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাগণ:

  • শ্রেষ্ঠ সার্কেল অফিসার: মোঃ মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার (হালুয়াঘাট সার্কেল)

  • শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ: মুহাম্মদ শিবিরুল ইসলাম, অফিসার ইনচার্জ (কোতোয়ালী মডেল থানা)

  • শ্রেষ্ঠ এসআই: এসআই (নিরস্ত্র) মহসিন মোস্তফা (কোতোয়ালী মডেল থানা)

  • শ্রেষ্ঠ এএসআই: এসআই (নিরস্ত্র) মোঃ তানিমুল ইসলাম (ফুলপুর থানা)

  • শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার: এসআই (নিরস্ত্র) সুকান্ত দেবনাথ (কোতোয়ালী মডেল থানা)

  • সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী অফিসার: সার্জেন্ট মোঃ ইউসুফ মিয়া (ভালুকা ট্রাফিক জোন)

এছাড়া পিআরএল (PRL)-এ গমনকারী ১৭ জন পুলিশ সদস্যের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সভায় সদস্যদের কল্যাণমূলক বিভিন্ন আবেদনের পর্যালোচনা ও তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

দুপুর ১:০০ টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জুলাই ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেন।

সভার মূল আলোচ্য ও নির্দেশনাসমূহ: ১. জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা

২. মাদক উদ্ধার অভিযান জোরদার করা

৩. মূলতবি মামলা দ্রুত নিষ্পত্তি করা

৪. গ্রেফতারি পরোয়ানা কার্যকর ও তামিল করা

৫. স্পর্শকাতর মামলাগুলোর অগ্রগতি পর্যবেক্ষণ

উভয় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ