1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন

জগন্নাথপুর ময়েজ উদ্দিন সরকার উচ্চ বিদ্যালয়ে এসএসসিতে পাসের হার ৬০ শতাংশ

রফিকুল ইসলাম ওয়াসিম
  • Update Time : Monday, August 10, 2026,
  • 123 Time View

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে আজ সোমবার (১০ আগস্ট)। সকাল ১০টায় সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়।

এবারের এসএসসি পরীক্ষায় জগন্নাথপুর ময়েজ উদ্দিন সরকার উচ্চ বিদ্যালয় থেকে মোট ৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৩০ জন কৃতকার্য এবং ২০ জন অকৃতকার্য হয়েছে। বিদ্যালয়টির মোট পাসের হার ৬০ শতাংশ।

ফলাফলে বিদ্যালয়টির ১৯ জন ছাত্রী ও ১১ জন ছাত্র কৃতকার্য হয়েছে। এছাড়া বিদ্যালয় থেকে ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ (A+) অর্জন করেছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের ফলাফলে জগন্নাথপুর ময়েজ উদ্দিন সরকার উচ্চ বিদ্যালয় উপজেলায় তৃতীয় স্থান এবং কেন্দ্রভিত্তিক ফলাফলে দ্বিতীয় স্থান অর্জন করেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোখলেসুর রহমান দৈনিক আমার প্রাণের বাংলাদেশ-এর প্রতিবেদককে বলেন, “শিক্ষার্থীদের আরও ভালো ফলাফলের জন্য আগামী পরীক্ষার প্রস্তুতি এখন থেকেই নেওয়া হচ্ছে। শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদেরও নিয়মিত পড়াশোনায় মনোযোগী করা হচ্ছে। আশা করি, আগামীতে জগন্নাথপুর ময়েজ উদ্দিন সরকার উচ্চ বিদ্যালয় উপজেলায় প্রথম স্থান অধিকার করবে।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের ধারাবাহিকতা ধরে রাখতে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ