1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন

ডিআইএসটিতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ৭ম পর্বের বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা

মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি, দিনাজপুর:
  • Update Time : Wednesday, August 5, 2026,
  • 42 Time View

দিনাজপুর ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ডিআইএসটি)-তে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ৭ম পর্বের বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে দিনাজপুর শহরের পাহাড়পুরে অবস্থিত প্রতিষ্ঠানের ৪ নম্বর ভবনের চতুর্থ তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআইএসটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাহমুদুর রশীদ। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মামুনুর ফেরদৌস।

সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ইলেকট্রিক্যাল টেকনোলজির ৩য় পর্বের শিক্ষার্থী মুসাব্বির হাসান তালুকদার এবং পবিত্র গীতা পাঠ করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির ৩য় পর্বের শিক্ষার্থী লিলি রাণী। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির ৩য় পর্বের শিক্ষার্থী মাহমুদুল হাসান।

বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী মোছা. নওশিন শারমিলা এবং সিভিল টেকনোলজির শিক্ষার্থী ফাহিম হোসেন। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন ৩য় বর্ষের শিক্ষার্থী মমতাজ বেগমের বাবা মমিনুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মো. মাজহারুল ইসলাম বলেন, “যদি তুমি দক্ষ হও, তবে তুমি বেকার নও। দক্ষতা অর্জন করতে পারলে কর্মসংস্থানের সুযোগ অবশ্যই সৃষ্টি হবে।” তিনি শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মাহমুদুর রশীদ বলেন, আধুনিক প্রযুক্তিগত শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

স্বাগত বক্তব্যে অধ্যক্ষ মো. মামুনুর ফেরদৌস বিদায়ী শিক্ষার্থীদের সফল কর্মজীবন ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, “তোমাদের শিক্ষা ও অর্জিত জ্ঞান যেন দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজে লাগে।”

আলোচনা পর্ব শেষে অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের উত্তরীয় পরিয়ে সম্মাননা ও সনদ প্রদান করেন। পরে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ