1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই । 

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় গাইবান্ধার গৌরব রাহিবুল ইসলাম তামিম

মোঃ জাহিদ হোসেন
  • Update Time : Wednesday, June 17, 2026,
  • 50 Time View

জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬-এ অভাবনীয় সাফল্য অর্জন করেছে গাইবান্ধা সরকারি কলেজিয়েট প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মোঃ রাহিবুল ইসলাম তামিম। ক্রীড়া, সাংস্কৃতিক, কাবিং ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় সে দ্বিতীয় স্থান অধিকার করে গাইবান্ধার জন্য বয়ে এনেছে অনন্য গৌরব। রংপুর বিভাগের হয়ে প্রতিযোগিতায় অংশ নিয়ে সে এই কৃতিত্ব অর্জন করে।
​গত ১৬ জুন (মঙ্গলবার) ঢাকার মিরপুরে অবস্থিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মিলনায়তনে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে খুদে শিক্ষার্থীরা অংশ নেয়। মেধা ও দক্ষতার লড়াইয়ে তামিমের এই অর্জন কেবল তার নিজের নয়, বরং পুরো গাইবান্ধাবাসীর জন্য গর্বের এক মাইলফলক।
​প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, এমপি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ সাখাওয়াত হোসেন।
​তামিমের এই সাফল্যে এলাকায় আনন্দের জোয়ার বইছে। তার এমন উজ্জ্বল ভবিষ্যতের নেপথ্যে রয়েছেন তার শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্টরা। তাদের অক্লান্ত পরিশ্রম, সঠিক দিকনির্দেশনা এবং নিরন্তর অনুপ্রেরণায় তামিম আজকের এই পর্যায়ে পৌঁছাতে পেরেছে। এই বিশেষ অর্জনের জন্য তামিমের পরিবার সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
​উল্লেখ্য, মেধাবী শিক্ষার্থী রাহিবুল ইসলাম তামিম গাইবান্ধা শহরের কলেজ পাড়ার বাসিন্দা মঞ্জরুল ইসলাম ও রেহেনা পারভীন দম্পতির ছোট ছেলে। তার এই সাফল্যে স্থানীয় শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং শুভাকাঙ্ক্ষীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ