1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন

গঙ্গাচড়ায় প্রাইজ প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
  • Update Time : Wednesday, June 17, 2026,
  • 46 Time View
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) গঙ্গাচড়া বাজারের ক্রিয়েটিভ আইডিয়াল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের আয়োজন করে গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)। ব্র্যাকের সহযোগিতায় পরিচালিত Partnership Reinforcement for Integrated Skills Enhancement (PRISE) প্রকল্পের আওতায় প্রশিক্ষণ গ্রহণকারী ৫৪ জন প্রশিক্ষণার্থী এবং ২৭ জন এমসিপি (ওস্তাদ)-এর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া বাজার কমিটির সভাপতি নওফেল মিয়া, ক্রিয়েটিভ আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও সাবেক ইউপি সদস্য মোফাজ্জল হোসেন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণ উন্নয়ন কেন্দ্রের প্রাইজ প্রকল্পের ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মো. জাহাঙ্গীর আলম, প্রোগ্রাম অর্গানাইজার মো. খায়রুল আলমসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রশিক্ষণার্থীরা।
বক্তারা বলেন, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা এবং কর্মক্ষেত্রে তাদের সক্ষমতা বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
তারা আরও বলেন, দক্ষ মানবসম্পদ তৈরিতে এ ধরনের প্রশিক্ষণ ও সনদ প্রদান কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে এ প্রকল্প কার্যকর ভূমিকা রাখবে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ