1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

বিভাগ সেরা খিরাইকান্দি বালিকা দল পেল উপজেলা প্রশাসনের সম্মাননা

শাহ সাহিদ উদ্দিন বিশেষ প্রতিনিধি
  • Update Time : Tuesday, June 2, 2026,
  • 142 Time View
চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার খিরাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলকে ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করেছে দেবিদ্বার উপজেলা প্রশাসন।
বুধবার দুপুর ১২টায় দেবিদ্বার উপজেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাদের হাতে সম্মাননা উপহার তুলে দেন।
অনুষ্ঠানে ইউএনও রাকিবুল ইসলাম দলের সাফল্যের ভূয়সী প্রশংসা করে বলেন, “খিরাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে দেবিদ্বার উপজেলা তথা কুমিল্লা জেলার জন্য গৌরব বয়ে এনেছে। তাদের এই অর্জন অন্য শিক্ষার্থীদেরও খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইল।”
তিনি আরও বলেন, “শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও এ ধরনের প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থেকে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।”
সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, অভিভাবক এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, খিরাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল সম্প্রতি চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে। তাদের এ সাফল্যে পুরো দেবিদ্বার উপজেলায় আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ