1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

কুমিল্লায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মোঃ আবদুল আউয়াল সরকার,
  • Update Time : Tuesday, May 19, 2026,
  • 94 Time View
কুমিল্লায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ মে) সকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, কুমিল্লা জেলা শাখার উদ্যোগে আয়োজিত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাষক মোঃ ইউসুফ মোল্লা টিপু।
তিনি বলেন, “ অনুষ্ঠানের প্রকৃত অতিথি আমরা নই, তোমরাই—বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা। তোমাদের মেধার স্বাক্ষর ভবিষ্যতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আরও উজ্জ্বল হবে—এই প্রত্যাশা করি।”
একজন শিক্ষার্থীর সফলতার পেছনে শিক্ষকদের পাশাপাশি সবচেয়ে বেশি অবদান রাখেন বাবা-মা। তাই পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে নিজেদের গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব মিজানুর রহমান সরকার, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ূম, কুমিল্লা মডার্ন হাই স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি নিজাম উদ্দিন কায়সার, সংগঠনের শিক্ষা সম্পাদক মো. আব্দুল আলীম এবং জেলা শাখার সাধারণ সম্পাদক এম টি জামান নাঈম।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, কুমিল্লা জেলা শাখার সভাপতি মো. আব্দুল আওয়াল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র কুমিল্লার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমিন, কুমিল্লা দক্ষিণ জেলা জাসাসের আহ্বায়ক সিরাজুল ইসলাম মিলন, মহানগর জাসাসের সিনিয়র সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ পল্লব, ওয়াইডব্লিউসিএ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক কলি চৌধুরী, আনন্দধারা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আফরোজা হাসনাতসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকরা।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনায়  ছিলেন সাংস্কৃতিক সংগঠক এস এ এম আল মামুন।
অনুষ্ঠানে জেলার ৩৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৮৮০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মাঝে সনদপত্র ও বৃত্তি প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও অভিভাবকদের উপস্থিতিতে মিলনায়তন প্রাণবন্ত হয়ে ওঠে।
এদিকে অনুষ্ঠানে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব মিজানুর রহমান সরকার কুমিল্লা জেলা শাখার ৩৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিও ঘোষণা করেন।
এতে মো. আব্দুল আওয়াল খানকে সভাপতি, আফরোজা হাসনাতকে সিনিয়র সহ-সভাপতি, ফেরদৌসি আক্তার, মো. আবুল খায়ের ও কলি চৌধুরীকে সহ-সভাপতি, এম টি জামান নাঈমকে সাধারণ সম্পাদক এবং এস এ এম আল মামুনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ