
নীলফামারীর ডিমলা মডেল মসজিদে ইসলামিক ইডুকেশন সোসাইটি (আইইএস) আয়োজিত জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫-এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ মে) সকালে ডিমলা মডেল মসজিদ এ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য ও জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
অনুষ্ঠানে জানানো হয়, ২০২৫ সালের আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষায় চতুর্থ ও সপ্তম শ্রেণিতে মোট ৪৫৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে মেধার ভিত্তিতে মোট ৩২ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। বিজয়ীদের হাতে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ইডুকেশন সোসাইটি ডিমলা উপজেলা শাখার সভাপতি ও পাগলপাড়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসাইন। অনুষ্ঠান পরিচালনা করেন ডিমলা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ও ইসলামিক ইডুকেশন সোসাইটি উপজেলা শাখার সেক্রেটারি রবিউল ইসলাম।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইসলামিক ইডুকেশন সোসাইটি নীলফামারী জেলা সভাপতি অধ্যাপক ছাদেক হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক কাজী হাবিবুর রহমান, সেক্রেটারি কাজী রুকুজ্জামান বকুল, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডাঙ্গারহাট শাখার কর্মকর্তা, অভিভাবকদের পক্ষে বকুল চন্দ্র কম্পিউটার কলেজের সহকারী অধ্যাপক আলাউদ্দিন ও অধ্যাপক গোলজার হোসেন।
অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজের প্রভাষক ও ডিমলা নিজপাড়া শিশু একাডেমির অধ্যক্ষ সাজেদুল ইসলাম লিটন।
বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নৈতিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ের মাধ্যমে আগামী প্রজন্মকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।