1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

চেয়ারম্যান শামসুল হুদার উদ্যোগে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত হলো মনিরাম বিদ্যালয় মাঠ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
  • Update Time : Wednesday, May 13, 2026,
  • 53 Time View
দীর্ঘদিনের বিরোধ ও শিক্ষার্থীদের দাবির পর অবশেষে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মনিরাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ খেলাধুলার জন্য উন্মুক্ত করা হয়েছে। বড়বিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল হুদার উদ্যোগ ও হস্তক্ষেপে মঙ্গলবার (১২ মে) বিদ্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিদ্যালয় মাঠ ব্যবহার নিয়ে কয়েক মাস ধরে শিক্ষার্থী, যুবসমাজ ও স্থানীয়দের মধ্যে অসন্তোষ চলছিল। এর জেরে গত ১১ মে শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীরা রংপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
পরিস্থিতি নিরসনে মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বড়বিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল হুদা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার, শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।
সভায় চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল হুদা বলেন, শিক্ষার্থীদের দাবিকে গুরুত্ব দিয়েই মাঠটি পুনরায় খেলাধুলার জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাঠটি খেলাধুলার উপযোগী করে গড়ে তোলা হবে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, আগামী শুক্রবার বিদ্যালয় মাঠে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজন করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার বলেন, চেয়ারম্যানের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে শিক্ষার্থীদের খেলাধুলার জন্য বিদ্যালয়ের মাঠ উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
নবম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল মুবিন জানায়, দীর্ঘদিন পর মাঠটি আবার খেলাধুলার জন্য খুলে দেওয়ায় শিক্ষার্থীদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় সবাই স্বস্তি প্রকাশ করছে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ