1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

মেধা ও মননের দীপ্তিতে উজ্জ্বল আল-হেলাল স্কুল মার্কস অলরাউন্ডারে ৫ ইভেন্টে বিভাগীয় পর্যায়ে উত্তরণ

অলিদুর রহমান অলি:
  • Update Time : Sunday, May 3, 2026,
  • 65 Time View
টঙ্গীর ঐতিহ্যবাহী আল-হেলাল স্কুল আবারও প্রমাণ করল তাদের শিক্ষার্থীদের বহুমাত্রিক প্রতিভার উজ্জ্বল দ্যুতি। মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতার জেলা পর্যায়ে অনন্য কৃতিত্ব দেখিয়ে বিদ্যালয়টির চার শিক্ষার্থী পাঁচটি ভিন্ন ইভেন্টে সাফল্য অর্জন করে গর্বের সাথে বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ হয়েছে।
মেধা, মনন ও সৃজনশীলতার সম্মিলিত প্রতিযোগিতায় দশম শ্রেণির শিক্ষার্থী নাবা ইসলাম তার সাবলীল উপস্থাপনা ও আত্মবিশ্বাসী উচ্চারণে উপস্থিত বক্তৃতায় প্রথম স্থান অধিকার করে সকলের প্রশংসা কুড়িয়েছেন। একই সঙ্গে তার শিল্পীসত্তার ছোঁয়ায় ছবি আঁকায় দ্বিতীয় স্থান অর্জন এই সাফল্যকে করেছে আরও বর্ণিল ও বহুমাত্রিক।
অপরদিকে, আবৃত্তির মাধুর্যে শ্রোতাদের হৃদয় ছুঁয়ে জান্নাতুল ফেরদৌস অর্জন করেছে দ্বিতীয় স্থান। নৃত্যের ছন্দ ও অভিব্যক্তিতে মুগ্ধতা ছড়িয়ে নবম শ্রেণির সৈয়দা তাহনিয়া রহমান নিঝুম দ্বিতীয় এবং সপ্তম শ্রেণির শ্রেয়া হাজং তৃতীয় স্থান অর্জন করে নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছে।
উল্লেখ্য, আজ ২ মে শনিবার দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সাহাজ উদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে। উত্তরাসহ গাজীপুর জেলার দুই শতাধিক স্কুল ও কলেজের কয়েক হাজার প্রতিযোগীর অংশগ্রহণে মুখরিত এই আয়োজনে আল-হেলাল স্কুলের শিক্ষার্থীদের সাফল্য যেন এক উজ্জ্বল নক্ষত্রের মতোই আলোকিত করেছে পুরো আসরকে।
এই অর্জন কেবল একটি বিদ্যালয়ের নয়, বরং এক অনুপ্রেরণার গল্প যেখানে নিষ্ঠা, সাধনা ও স্বপ্ন মিলেমিশে তৈরি করেছে সাফল্যের এক দীপ্তিময় অধ্যায়।
অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুহাম্মদ হেদায়েত উল্লাহ বলেন, আমাদের শিক্ষার্থীদের এই অর্জন সত্যিই গর্বের ও আনন্দের। তারা কেবল একাডেমিক ক্ষেত্রেই নয়, সহশিক্ষা কার্যক্রমেও নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছে। এই সাফল্য তাদের অধ্যবসায়, শিক্ষকদের নিরলস প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতারই প্রতিফলন। আমরা আশা করি, বিভাগীয় পর্যায়েও তারা একই ধারাবাহিকতা বজায় রেখে আরও সাফল্য বয়ে আনবে এবং প্রতিষ্ঠানের সুনাম সমুন্নত রাখবে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ