1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

চিতলমারীতে নিখোঁজ হওয়ার এগারো দিন পর, খালের কচুরিপানা ভিতর হতে মধ্য বয়সী গৃহবধূর লাশ উদ্ধার

রাজু মুন্সি
  • Update Time : Saturday, May 31, 2025,
  • 281 Time View

রাজু মুন্সি:

বাগেরহাটের চিতলমারী উপজেলার একটি খালের কচুরিপানা ভিতর হতে  মধ্য বয়সী বিধবা গৃহবধু লাশ উদ্ধার হয়েছে।উদ্ধারকৃত গৃহবধুর নাম লাভলী বেগম (৪৫)।সে চরচিংগড়ী গ্রামের মুনছুর আলী শেখের মেয়ে। নিহতের পাঁচ ও সাত বছরে দুই মেয়ে রয়েছে। পুলিশ শনিবার উপজেলা সীমান্তবর্তী চরচিংগড়ী মরা খাল হতে  লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, উদ্ধারকৃত গৃহবধুর লাশটি একটি ইটভর্তি বস্তায় সাথে বাধা ছিল। এলাকাবাসী শনিবার সকালে ঔ খালে কচুরিপানা পরিষ্কারে সময় লাশের পরিহিত কাপড় (স্যালোয়ার- কামিজ)  দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এবং পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধারকৃত লাশের  ক্ষত চিহ্ন দেখা গেছে। নিহতের পিতা মুনছুর আলী শেখ জানান, তার মেয়ে সরকারি রাস্তার পরিস্কারের  কাজ করতো।গত এগারো দিন ধরে সে নিখোঁজ ছিল।এই নিখোঁজে বিষয়ে তিন দিন আগে থানায় লিখিত ভাবে জানিয়েছিলাম।তিনি আরও জানান,তার মেয়ে প্রথম পক্ষে স্বামী আনোয়ার খাইয়ে সাথে বনিবনা না হওয়ায় কয়েক বছর আগে মেয়ে লাভলীকে ছাড়াছাড়ি করিয়ে মেয়েকে  দ্বিতীয় বিয়ে দেয়া হয় ।দ্বিতীয় পক্ষে স্বামীর ঘরে দুই কন্যা সন্তান হওয়ার কিছু দিন পর দ্বিতীয় স্বামী মারা যান।এর পর লাভলী রাস্তা দিন মজুরিরে কাজ করে দুই মেয়েকে লালন পালন করছিলেন।

এদিকের প্রথমপক্ষের ছেলে রাফবি(২৫) নেশার টাকার জন্য সম্প্রতি তার মা লাভলীকে চাপ দিচ্ছিল বলে এলাকাবাসীর অভিযোগ ।তবে সপ্তাহে খানেক ধরে নিহতের ছেলে রাফবির কোন খোঁজ পাওয়া যাচ্ছে না বলে এলাকাবাসী জানান। এমন পরিস্থিতিতে এই মৃত্যুর কারণ রহস্য জনক বলে এলাকাবাসী অভিমত।

এই ব্যাপারে চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম শাহাদাত হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাটে প্রেরণ করা হয়েছে। রির্পোট পাওয়া পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।মৃত্যুর রহস্যের উদঘাটনে চেষ্টা চলছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ