1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

হালদায় ‘ডিম’ ছেড়েছে মা মাছ।

নুরুল আবছার নূরী:
  • Update Time : Saturday, May 31, 2025,
  • 173 Time View

নুরুল আবছার নূরী:

চট্টগ্রামে বজ্রপাত ও ভারি বৃষ্টির পরপরই দেশের প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্রওমৎস্য হেরিটেজ হালদা নদীতে ‘নমুনা ডিম’ ছেড়েছে কার্প, রুই মৃগেল জাতীয় মা মাছ। হালদা নদীতে প্রজনন মৌসুমে ডিম ছাড়ার আগে নমুনা ডিম ছাড়ে কার্প, রুই মৃগেল জাতীয় মা মাছ।

(২৯মে) বৃহস্পতিবার মধ্যে রাতে হালদা নদীর রাউজান ও হাটহাজারী অংশের বিভিন্ন পয়েন্টে নমুনা ডিম পাওয়ার কথা জানিয়েছেন ডিম সংগ্রহকারীরা। হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বলেন মধ্য রাত থেকে ডিম সংগ্রহ শুরু করেছেন জেলেরা।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,বি,এম মশিউজ্জামান বলেন ডিম সংগ্রহ করতে পেরে সাবাই আনন্দিত। কি পরিমাণ ডিম সংগ্রহ করা হয়েছে তা পরে জানানো হবে। তিনি আরও বলেন আজকের ডিম প্রাপ্তি হালদা নদী রক্ষায় সমন্বিত ব্যবস্হাপর একটি ফসল।

বিষয়টি নিশ্চিত করেছেন হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় চেয়ারম্যান ড. মো.মনজুরুল কিবরিয়া ।
তিনি জানান, বৃহস্পতিবার মধ্য রাতে বহুল প্রত্যাশিত হালদা নদীতে কার্প, রুই,মৃগেল জাতীয় মা মাছ ডিম ছেড়েছে। জেলেরা ১১টি নৌকার মাধ্যমে ডিম সংগ্রহ করেন। প্রতিটি নৌকায় গড়ে দুই থেকে আড়াই বালতি করে ডিম সংগ্রহ করেন। চলতি মাসের ৬ -১৫ তারিখ পর্যন্ত হালদায় কার্প, রুই, মৃগেল জাতীয় মাছের ডিম ছাড়ার কথা। তার পর ২২-২৮ তারিখে মধ্যে অমাবস্যার জোঁ চলছে বলেও জানান তিনি। দুই দিন পর কার্প,রুই,মৃগেল জাতীয় মাছ ডিম ছেড়েছে।

ডিম সংগ্রহকারী হরিরঞ্জন দাশ জানান, ভোরের দিকে কিছু ডিম পাওয়া গেছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত তিন বালতির মতো ডিম পেয়েছি। গতকাল বৃষ্টি হওয়ার কারণে মা মাছ ডিম ছেড়েছে। জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় মা মাছ ডিম ছাড়তে অনুকূল পরিবেশ পায়নি। রাতের জোয়ার শেষে ভাটায় মা মাছ ডিম ছেড়েছে। আশা করি আরও ডিম সংগ্রহ করতে পারব। বিশেষ সূত্রে জানা যায় এই বছর ১৪ হাজার কেজি ডিম সংগ্রহ করা হয়েছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ