1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি

নাঃগঞ্জ সোনারগাঁয়ে শিল্পাচার্য জয়নাল আবেদিনের ৪৯ তম মৃত্যু বার্ষিকী পালিত

মোঃ আমির হোসেন:
  • Update Time : Wednesday, May 28, 2025,
  • 297 Time View

মোঃ আমির হোসেন:

প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁ নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত সেখানে
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শিল্পাচার্য জয়নুল আবেদিন এর ৪৯তম মৃত্যুবার্ষিকীতে তাঁর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণসহ আলোচনা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

অনন্য মেধার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কিংবদন্তি শিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিন। তিনি ১৯১৪ খ্রিষ্টাব্দের ২৯ ডিসেম্বর ময়মনসিংহের কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। এই মহান শিল্পী ১৯৭৬ সালের ২৮ মে ঢাকায় মৃত্যুবরণ করেন। তাঁর অসাধারণ শিল্পমানসিকতা ও স্বপ্নময় কল্পনাশক্তির জন্য তিনি শিল্পাচার্য উপাধিতে ভূষিত হন। দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার আন্দোলনে তিনি নিজেকে সক্রিয়ভাবে জড়িত করেন।

জয়নুল আবেদিন আধুনিক চিত্রকলার অন্যতম পুরোধা ব্যাক্তিত্ব। প্রকৃতি ও মানুষের জীবন সংগ্রাম তাঁর স্বকীয় অংকনশৈলীতে অনায়াসে মূর্ত হলো সার্বজনীনতা নিয়ে। তিনি হয়ে উঠলেন জনমানুষের শিল্পী।

জয়নুল আবেদিন আমাদের মধ্যে দেশপ্রেম ও সৌন্দর্য – চেতনা জাগ্রত করে গেছেন, তাঁর প্রতি আমাদের ঋণ অপরিসীম। প্রয়াণ দিবসে সোনারগাঁও জাদুঘরের পক্ষ থেকে দিনব্যাপী কর্মসুচিতে সমাধি/ভাস্কর্যে পুষ্পার্ঘ্য নিবেদন, আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ