1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন।

আত্রাইয়ে বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন, আটক ৩

নাজমুল হক নাহিদ
  • Update Time : Sunday, August 30, 2026,
  • 24 Time View
আত্রাইয়ে বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন, আটক ৩
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়েছে উপজেলা প্রশাসন। এ সময় সরকারি গাড়ি আটকে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বর আল আমিন, কনে জেরিনসহ তিনজনকে আটক করা হয়েছে।শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার বিশা ইউনিয়নের সমাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সমাসপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে আল আমিনের সঙ্গে একই ইউনিয়নের খালপাড়া গ্রামের জুয়েলের ১৩ বছর বয়সী মেয়ে জেরিনের বিয়ে হয়। জেরিন সমাসপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। শনিবার ছেলের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়।
বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা প্রশাসনের একটি দল ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় বর আল আমিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় এবং তাকে আটক করা হয়।উপজেলা প্রশাসনের অভিযোগ, আল আমিনকে আটক করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় একদল লোক সরকারি গাড়ি আটকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ ও সরকারি কর্মচারীদের ওপর হামলারও চেষ্টা করা হয়। পরে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমের সঙ্গে যোগাযোগ করা হলে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে বর আল আমিন, কনে জেরিনসহ তিনজনকে আটক করে থানায় নেওয়া হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাল্যবিবাহ সংঘটন ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মুন্নাফ, রাব্বি, ইউনুস, সজলসহ আরও ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আসামিকে আটক করে নিয়ে যাওয়ার সময় একদল লোক সরকারি গাড়ি আটকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বিষয়টি অত্যন্ত গুরুতর।
বাল্যবিবাহ প্রতিরোধের পাশাপাশি সরকারি কাজে বাধা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনজনকে আটক করে নিয়ে আসা হয়েছে। আরও আটকের চেষ্টা চলছে।আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে বর-কনেসহ তিনজনকে থানায় নিয়ে আসা হয়েছে। এটি বাল্যবিবাহের ভ্রাম্যমাণ আদালতের বিষয়, উপজেলা প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা নেবে।গাঁ প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৯, ২৯ আগস্ট ২০২৬ আপডেট: ২০:১০, ২৯ আগস্ট ২০২৬
আত্রাইয়ে বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন, আটক ৩
আত্রাইয়ে বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন, আটক ৩
নওগাঁর আত্রাই উপজেলায় বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়েছে উপজেলা প্রশাসন। এ সময় সরকারি গাড়ি আটকে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বর আল আমিন, কনে জেরিনসহ তিনজনকে আটক করা হয়েছে।শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার বিশা ইউনিয়নের সমাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সমাসপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে আল আমিনের সঙ্গে একই ইউনিয়নের খালপাড়া গ্রামের জুয়েলের ১৩ বছর বয়সী মেয়ে জেরিনের বিয়ে হয়। জেরিন সমাসপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। শনিবার ছেলের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়।
বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা প্রশাসনের একটি দল ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় বর আল আমিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় এবং তাকে আটক করা হয়।উপজেলা প্রশাসনের অভিযোগ, আল আমিনকে আটক করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় একদল লোক সরকারি গাড়ি আটকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ ও সরকারি কর্মচারীদের ওপর হামলারও চেষ্টা করা হয়। পরে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমের সঙ্গে যোগাযোগ করা হলে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে বর আল আমিন, কনে জেরিনসহ তিনজনকে আটক করে থানায় নেওয়া হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাল্যবিবাহ সংঘটন ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মুন্নাফ, রাব্বি, ইউনুস, সজলসহ আরও ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আসামিকে আটক করে নিয়ে যাওয়ার সময় একদল লোক সরকারি গাড়ি আটকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বিষয়টি অত্যন্ত গুরুতর।
বাল্যবিবাহ প্রতিরোধের পাশাপাশি সরকারি কাজে বাধা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনজনকে আটক করে নিয়ে আসা হয়েছে। আরও আটকের চেষ্টা চলছে।আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে বর-কনেসহ তিনজনকে থানায় নিয়ে আসা হয়েছে। এটি বাল্যবিবাহের ভ্রাম্যমাণ আদালতের বিষয়, উপজেলা প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা নেবে।#
নাজমুল হক নাহিদ
আত্রাই,  নওগাঁ
মোবাইল: ০১৭১৭-৭৯৭৯৩১
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ