1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন।

পিরোজপুরের নাজিরপুরে জনতার হাতে দুই ডাকাত আটক; দেশীয় অস্ত্রসহ পুলিশে সোপর্দ

আল-আমিন হোসাইন
  • Update Time : Saturday, August 29, 2026,
  • 16 Time View

পিরোজপুরের নাজিরপুরে জনতার হাতে দুই ডাকাত আটক; দেশীয় অস্ত্রসহ পুলিশে সোপর্দ

আল-আমিন হোসাইন;পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রামনগর গ্রামে থেকে একাধিক মামলার দুই আসামিকে ১টি চাইনিজ কুড়াল, ১ রামদা, ২টি বোরখা, ১টি টি-শার্ট, ১ টি লুঙ্গিসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

 

শনিবার (২৯ আগস্ট) বেলা ১১ টার দিকে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।

 

আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার কচুয়া উপজেলার খলিশাখালী গ্রামের গফফার শেখের ছেলে নাদিম শেখ (৩২) এবং পিরোজপুরের নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের মাহতাব শেখের ছেলে জাকারিয়া শেখ (২৭)।

 

​পুলিশ সূত্রে জানাযায়, ধৃত নাদিম শেখ একজন চিহ্নিত অপরাধী এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ২৯টি মামলা রয়েছে যার মধ্যে ৬টিতে ওয়ারেন্ট রয়েছে। অপর আটককৃত জাকারিয়া শেখের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে বলে জানা গেছে। পুলিশ আরো জানান, স্থানীয় রেজাউল শেখের বাগানে গতকাল শুক্রাবর রাত থেকে ৬/৭ জনের একটি দল অবস্থান করছিলেন। ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন তারা।

 

স্থানীয় সূত্রে জানাযায়, রামনগর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় স্থানীয়রা তাদের ঘেরাও করে। এ সময় তাদের কাছ থেকে ২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে ক্ষুব্ধ জনতা তাদের আটক করে নাজিরপুর থানা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত ধারালো অস্ত্রসহ দুই আসামিকে হেফাজতে নেয়।

 

​নাজিরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, ডাকাতি প্রস্তুতকালে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রীয়াধীন। আসামীদের সঙ্গে আর সদস্য ছিলো তাদেরকে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

 

আল-আমিন হোসাইন

পিরোজপুর প্রতিনিধি।

০১৭১১৪৫৬৯১৭

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ