1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক

মুখ খুললেন মেসি : অপেক্ষার অবসান

Reporter Name
  • Update Time : Friday, September 4, 2020,
  • 316 Time View

অনলাইন ডেস্ক : বার্সেলোনা ছাড়ার ঘোষণা দেওয়ার পর এতদিন একটি শব্দও উচ্চারণ করেননি লিওনেল মেসি। সব খবরই আসছিল তার ঘনিষ্টজনদের মারফত। অবশেষে নিরবতা ভাঙলেন লিওনেল মেসি। চুক্তির একটি ধারা কার্যকর করে ফ্রি ট্রান্সফারে তার ক্লাব ছাড়ার সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নেওয়া বার্সেলোনা ও লা লিগার পর্যালোচনা ভুল দাবি করে পাল্টা বিবৃতি দিয়েছেন আর্জেন্টাইন তারকা।

আজ শুক্রবার মেসির পক্ষ থেকে বিবৃতি প্রকাশ করেন তার বাবা ও এজেন্ট হোর্হে মেসি। অবশ্য বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত এখনও তিনি অটল আছেন কি-না, সে বিষয়ে বিবৃতিতে কিছু বলা হয়নি। বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা জানি না তারা কোন চুক্তিপত্র পর্যালোচনা করেছে। কিসের ভিত্তিতে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, ২০১৯-২০ মৌসুম শেষে উক্ত খেলোয়াড় একতরফাভাবে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলে রিলিজ ক্লজসহ ওই একই চুক্তিপত্র কার্যকর হবে!’

বার্সেলোনার দাবি, ওই ধারা কার্যকর করার মেয়াদ গত ১০ জুনে শেষ হয়ে গেছে। ফলে চুক্তি অনুযায়ী মেসিকে ২০২০-২১ মৌসুমের শেষ পর্যন্ত বার্সেলোনায় থাকতে হবে। আর ক্লাব ছাড়তে চাইলে রিলিজ ক্লজের পুরো ৭০ কোটি ইউরো পরিশোধ করতে হবে। গত ৩০ আগস্ট লা লিগাও বার্সেলোনার দাবির পক্ষে মত দেয়। চুক্তিপত্র পর্যালোচনা করে স্পেনের শীর্ষ লিগ কর্তৃপক্ষ জানায়, ক্লাবটিতে মেসির চুক্তির মেয়াদ পূর্ণ করার শর্তটি এখনও কার্যকর আছে।

মেসিকে বার্সায় রেখে দিতে দফায় দফায় বৈঠক হয়েছে দুই পক্ষের মাঝে। কিন্তু কোনো সমাধানে আসা যায়নি। এর মাঝেই খবর বের হয়, মেসি বার্সাতেই থেকে যাচ্ছেন। এর মাঝেই মেসি এই বিবৃতি দিয়ে সেই খবরকে ভুল প্রমাণ করলেন। মেসির পাঠানো বিবৃতিতে লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসের কড়া সমালোচনা করে বলা হয়েছে, ‘আপনার পর্যালোচনা পরিষ্কারভাবেই ভুল। ৭০ কোটি রিলিজ ক্লজের বিষয়টি আগের ক্লজে আছে, যেটা এখন আর কার্যকর নয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ