1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

মিথ্যার আশ্রয় নিয়ে নিয়োগ গাসিক ৩৮ নং ওয়ার্ড কাজী (নিকাহ রেজিস্টার) জামালের

এসএম নুর ইসলাম :
  • Update Time : Wednesday, January 8, 2025,
  • 186 Time View

এসএম নুর ইসলাম :

গাজীপুর সিটি কর্পোরেশন ৩৮ নং ওয়ার্ডে ২০১৩ সালের ১৯ নভেম্বর নিকাহ রেজিস্টার হিসেবে নিয়োগ নেয় মোঃ জামাল হোসেন, নিয়োগের জন্য কাগজপত্রে মোঃ জামাল হোসেন, স্থায়ী ঠিকানা লিখেছেন দক্ষিণ খাইলকুর, মুন্সিবাড়ি জামে মসজিদ রোড, ওয়ার্ড নং- ৩৮, জামাল হোসেনের পিতার নাম মৃত আবীর হোসেন মোল্লা, মাতার নাম হালিমা বেগম, সরজমিনে অনুসন্ধানে গিয়ে জানা যায় দক্ষিণ খাইলকুর, ৩৮ নং ওয়ার্ডের মুন্সিবাড়ি জামে মসজিদ রোডে মৃত আবীর হোসেন মোল্লার নামের কোন ব্যক্তির বাড়িঘর নেই, এছাড়াও তিনি যে শিক্ষা সনদ দাখিল করেছেন সেখানেও সন্দেহ রয়েছে, (কাজী) নিকাহ রেজিস্টার জামাল হোসেনের সহকারি কাজীর পরিচয় দেওয়া গোলাম আলীর কাছ থেকে জানা যায় জামাল হোসেনের স্থায়ী ঠিকানা মাগুরা জেলায়, তাতে করে নিঃসন্দেহে বোঝা যায় তিনি প্রতারণার আশ্রয় নিয়ে নিকাহ রেজিস্টার হিসাবে নিয়োগ নিয়েছেন ।

মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন (বিধিমালা) ২০০৯ এর ১০ই আগস্ট এর প্রকাশিত অতিরিক্ত গেজেটে ৮এর (গ) উল্লেখ করা হয়েছে নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার স্থানীয় বাসিন্দা হতে হবে হবে নিকাহ রেজিস্টার কে,১১। লাইসেন্স বাতিল বা স্থগিতকরণ।—(১) এই বিধিমালার অধীন প্রদানকৃত লাইসেন্স
অসদাচরণের জন্য অথবা আইনের ধারা ১১ তে বর্ণিত যে কোন কারণে বাতিল বা স্থগিত করা যাইবে । ব্যাখ্যা। “অসদাচরণ” বলিতে আইন বা বিধিমালার যে কোন বিধান লংঘন, একাধিক এলাকার নিকাহ্ রেজিস্ট্রার হওয়া বা যে কোন ধরনের তথ্যের মিথ্যা বর্ণনা নৈতিক স্খলনকে বুঝাইবে । (২) এই বিধিমালার অধীন প্রদানকৃত লাইসেন্স বাতিল বা স্থগিত করিবার ক্ষেত্রে, সরকার কর্তৃক সংশ্লিষ্ট নিকাহ রেজিস্ট্রারকে, কেন তাহার বিরুদ্ধে প্রস্তাবিত ব্যবস্থা গ্রহণ করা হইবে না, তত্মর্মে লিখিতভাবে কারণ দর্শাইবার জন্য নোটিশ প্রদান করিতে হইবে এবং উক্ত নোটিশে সংশ্লিষ্ট নিকাহ রেজিস্ট্রারের বিরুদ্ধে আনীত অভিযোগসমূহের উল্লেখ থাকিতে হইবে।

(৩) কোন নোটিশ সংশ্লিষ্ট নিকাহ রেজিস্ট্রারের সর্বশেষ জ্ঞাত ঠিকানায় রেজিস্ট্রী ডাকযোগে প্রেরিত হইলে, তাহাকে নোটিশ পাঠানো হইয়াছে বলিয়া গণ্য হইবে । (৪) উপ-বিধি (২) এর অধীন জারীকৃত নোটিশে উল্লিখিত সময়-সীমার মধ্যে কোনরূপ কারণ দর্শানো না হইলে অথবা কোন কারণ দর্শানোর প্রেক্ষিতে কোন আপত্তি বা জবাব দাখিল করা হইলে, সরকার উহা পরীক্ষা-নিরীক্ষার পর, যেরূপ উপযুক্ত মনে করিবে সেরূপ আদেশ প্রদান করিতে পারিবে এবং উক্ত আদেশ চূড়ান্ত বলিয়া গণ্য হইবে । নিকাহ রেজিস্টার বিধিমালয় আরো অনেক নিয়ম কানুন মেনে নিকাহ রেজিস্টার কে কাজ করিতে হবে,বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, আগস্ট ১০, ২০০৯,৬০৩১, ৮। প্রার্থীদের যোগ্যতা, কোন ব্যক্তি নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স পাইবার যোগ্য হইবেন না, যদি না—(ক) তিনি সরকার কর্তৃক স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় বা মাদ্রাসা বোর্ড কর্তৃক নিবন্ধিত কোন মাদ্রাসা হইতে আলীম সার্টিফিকেটধারী না হন; (খ) তাহার বয়স কমপক্ষে একুশ এবং অনূর্ধ্ব চল্লিশ বৎসর না হয়; (গ) তিনি সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা না হন।

আরো অভিযোগ রয়েছে, জামাল হোসেনের সহকারি পরিচয় দিয়ে তারই রেজিস্টার দ্বারা বিয়ের কাজ সম্পূর্ণ করেন গোলাম আলী শুধু তিনিই নয় জামাল হোসেনের অফিস সহকারি অথবা জাড়ুদার পরিচয় দানকারী আজিজ তিনিও বিবাহের কাজ সম্পন্ন করেন এই জামাল হোসেনের রেজিস্টার দ্বারা, সরকারের বাল্যবিবাহে নিষেধাজ্ঞা থাকলেও অতিরিক্ত লোভে জামাল হোসেন সহকারীদের দ্বারা এই কাজগুলো করে যাচ্ছেন প্রতিনিয়ত, বাল্যবিবাহ হলে মেয়েদের মৃত্যুর ঝুঁকি বাড়ে, বিভিন্ন রোগ ব্যাধিতে জড়িয়ে পড়ে, পারিবারিক কলহ বাড়ে, শিক্ষার হার কমে যায়, বাল্যবিবাহের দম্পতিদের অনাগত সন্তানের মা ও শিশু দুজনেরই নিরাপত্তা হীনতায় থাকতে হয়, অর্থলোভী এসব নর পিচাসদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করে যায় কিছু অসাধু মহল,এ সমস্ত অপরাধগুলো দমনে প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছেন স্থানীয় সচেতন নাগরিক সমাজ।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ