মোহাম্মদ আলী সানু
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডোমার ও ডিমলা উপজেলা শাখার আয়োজনে ত্রৈমাসিক রুকন (সদস্য) সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ অডিটোরিয়াম হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল সাত্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা নায়েবে আমীর ড.খাইরুল আনাম, জেলা সেক্রেটারি আন্তাজুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, ডোমার উপজেলা আমির মাওলানা আব্দুল হাকিম,।অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল।
বক্তারা বলেন, "দেশের চলমান পরিস্থিতিতে ইসলামী আদর্শভিত্তিক সমাজ বিনির্মাণে রুকনদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদর্শিক শক্তি ও শৃঙ্খলার মাধ্যমে সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে।"
সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।
পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||