রিপোর্টঃ এ,আর, মজিদ শরিফ
উত্তরখান পূর্ব দোবাদিয়া খাপাড়া রোডের পাশে একটি বাড়িতে তাকদীর ফুট এন্ড বেভারেজ নামে এই কারখানাটিতে, কি তৈরি হচ্ছে একটু দৃষ্টিপাত করলেই বেঁচে যাবে লক্ষ লক্ষ কোমলমতি শিশুদের প্রাণ।
বিশেষজ্ঞরা মনে করেন, এসব খাদ্য স্লো-পয়জন হিসেবে বাচ্চাদের ধীরে ধীরে ক্ষতি করে।
অধিক মুনাফা লোভী কারখানা মালিকরা কারখানায় কোমল পানীয়র নামে সিক্সার্স আপ, ডিংকু, চাবান পানি সহ বিভিন্ন লিকুইড খাদ্য পণ্য তৈরি করে আসছে। সরকার অনুমোদিত কতটুকু বৈধ পেপারস আছে? এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে সৎ উত্তর দিতে পারেনি কারখানা কর্তৃপক্ষ।
শুধু তাই নয়, রাজধানীর উত্তরখানে এই ধরনের বেশ কিছু কারখানা রয়েছে এই কারখানাগুলোতে তৈরি হচ্ছে মানহীন খাদ্য পণ্য। ইতিপূর্বে বেশ কিছু কারখানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা হলেও থেমে নেই অবৈধ পণ্য তৈরীর কারখানা গুলি।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||