সামছুদ্দিন জুয়েল :
গাজীপুর মহানগরীর ঢাকা ময়মনসিংহ রোড বড়বাড়ি গাছা সাংবাদিক ক্লাবের সামনে আজ বেলা ১১ ঘটিকার সময় সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী লুৎফরুজ্জামান বাবর নিজ গ্রামের বাড়িতে সমাবেশ স্থলে যাওয়ার পথে। তার গাড়ি বহর এসে পৌঁছে, তখন এই পথসভাটি অনুষ্ঠিত হয়। সাবেক মন্ত্রীকে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মোমিনুর রহমান মোমিন।
বাবরের আগমনকে ঘিরে উচ্ছ্বসিত গাছার ছাত্র জনতা। এ সময় ফুলে ফুলে সৌন্দর্য হয়ে উঠে গাড়ি বহর ও রাস্তাঘাট। এক নজর দেখার জন্য উপচে পরেছেন ছাত্রদলের নেতাকর্মী ও জনতা।
এ সময় ছাত্রদলের নেতা মোমিনুর রহমান মোমিনকে গাজীপুর বিএনপির রাজনীতি, শহীদ জিয়ার আদর্শ, তারেক রহমানের ৩১ দপা নিয়ে, দলকে সুসংগঠিত করার লক্ষ্যে অনেক মূল্যবান দিকনির্দেশনা দিয়ে যান।
দীর্ঘ ১৭ বছর পর আজ (রোববার) নিজের গ্রামের বাড়ি নেত্রকোনায় যাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. লুৎফুজ্জামান বাবর। তার আগমন ঘিরে জেলায় ব্যাপক প্রস্ততি নিচ্ছে জেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনগুলো। সাজানো হয়েছে নেত্রকোনা, সমর্থকসহ নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে আনন্দ।
নেত্রকোনার মদন উপজেলায় মোঃ লুৎফুজ্জামান বাবরের বাড়ি। তিনি নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসন থেকে তিনবার সংসদ সদস্য ছিলেন।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||