প্রিন্ট এর তারিখঃ জুন ১৬, ২০২৬, ১০:২০ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১২, ২০২০, ১:৩৬ অপরাহ্ণ
লুকোচুরি। এডঃ মুহাম্মদ তৌহিদুজ্জামান লিটু

মুখে স্বীকার করো না,
আমি দুরে যেতে চাইলে
অমনি বলো, 'যাবে না'।
আমি চোখের আড়াল হলে
জানি তোমার হৃদয় কাঁদে,
কভু আমি জানতে চাইলে
তুমি করো ছলনা।
আমায় তুমি ভালোবাসো
মুখে স্বীকার করো না।
আমায় নিয়ে তুমি ভাবো
সারা দিন রাতি,
যদি আমি জিজ্ঞেস করি
তুমি রেগে বল, 'হাতি'।
এমনি তোমার গোপন কথা
গোপন কভু থাকে না,
যতই তুমি চেষ্টা করো
ঢাকতে তুমি পার না।
জানি আমায় ভালোবাসো
শুধু মুখে বলো না।।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ