প্রিন্ট এর তারিখঃ জুন ১৬, ২০২৬, ৯:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১২, ২০২০, ১:৩৪ অপরাহ্ণ
আমার ভালো থাকা। এডঃ মুহাম্মদ তৌহিদুজ্জামান লিটু

ভালো থাকে সবই।
তুমি হাসলেই পৃথিবী হাসে
তুমি কাঁদলে বৃষ্টি ঝরে,
তোমায় দেখে প্রকৃতিতে
হাজার রকম রঙ ধরে।
তোমার মনে ব্যথা হলে
সূর্য তখন যায় তলিয়ে,
তোমায় স্নেহের পরশ দিতে
জেগে ওঠে শশী।
তুমি ভালো থাকলে পরে
ভালো থাকে সবই।
তুমি একটু খুশি হলে
হাজার তারার মেলা বসে,
ফুলের সুবাস ছড়িয়ে পড়ে
ভোরে উঠে রবি।
তুমি ভালো থাকলে পরে,
ভালো থাকি আমি।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ