দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার রবিউল আলম রাজুকে পত্রিকার চীফ রিপোর্টার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুল্লাহ আল মামুন তাঁর পেশাগত দক্ষতা, নিষ্ঠা, সততা এবং দীর্ঘদিনের দায়িত্বশীল কর্মসম্পাদনের স্বীকৃতিস্বরূপ এ পদে মনোনীত করেন।
জানা যায়, সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পত্রিকার স্বার্থে নিরলসভাবে কাজ করার কারণে কর্তৃপক্ষ তাঁর প্রতি আস্থা রেখে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছে।
এ বিষয়ে পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, “রবিউল আলম রাজু দীর্ঘদিন ধরে অত্যন্ত আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর কর্মদক্ষতা, সততা ও সংবাদ সংগ্রহে নিষ্ঠা আমাদের মুগ্ধ করেছে। আমরা বিশ্বাস করি, চীফ রিপোর্টার হিসেবে তিনি পত্রিকাকে আরও সমৃদ্ধ ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
নতুন দায়িত্ব পেয়ে চীফ রিপোর্টার রবিউল আলম রাজু পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমার ওপর যে আস্থা ও দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা আমি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। আমি এই সম্মানের জন্য প্রকাশক ও সম্পাদক মহোদয়ের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”
তিনি আরও বলেন, “দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সকল সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ও কলাকুশলীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সকলের সম্মিলিত প্রচেষ্টায় পত্রিকাটিকে দেশের গণমানুষের কণ্ঠস্বর হিসেবে আরও এগিয়ে নিয়ে যেতে চাই।”
রবিউল আলম রাজুর এই পদোন্নতিতে পত্রিকার সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী, শুভানুধ্যায়ী ও পাঠকমহলের মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে। তারা তাঁর নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সফলতা কামনা করেছেন।
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পরিবার বিশ্বাস করে, নতুন দায়িত্বে রবিউল আলম রাজুর নেতৃত্বে সংবাদ বিভাগের কার্যক্রম আরও শক্তিশালী, গতিশীল ও বস্তুনিষ্ঠ হবে।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||