আওলাদ হোসেন :
গাজীপুর সিটি করপোরেশনের ২২ নং ওয়ার্ডের গজারিয়া পাড়া এলাকায় মানুষকে গালমন্দ করা চাপাবাজি করা ঝগড়া করা এহেন কোন অপকর্ম নেই যা বেলাল হোসেন এবং তার স্ত্রী হাসিনা শিরিনের মধ্যে দেখা যায়। এমনকি তাদের নিজেদের ভাই বোনের সাথেও প্রতিনিয়ত প্রতিদিন মামলা মোকদ্দমা ঝগড়া চলছে। এবং অনেক অভিযোগ উঠেছে মামলা চলমান রয়েছে বলে জানান এলাকার সাধারণ জনগণ।
গাজীপুর সদরের ভাওয়াল মির্জাপুর গজারিয়া পাড়া এলাকার বাসিন্দাদের অভিযোগ, বিএনপি'র পরিচয়ে বেলাল হোসেন ও হাসিনা শিরিনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও প্রভাব খাটিয়ে নির্মাণকাজ পরিচালনার অভিযোগ উঠেছে। মানুষের নিকট জমি বিক্রি করে সেই জমি আবার নিজেরা দখলের পাঁয়তারা করে আসছে। শুধু তাই নয় যাদের কাছে জমি বিক্রি করেছে তাদের রোপনকৃত গাছ থেকে নিয়মিত তারা ফল ও গাছ কেটে নিয়ে যায়। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। যে রাস্তা দেখিয়ে জমি বিক্রি করেছিল সেখান থেকে রাস্তা না দিয়ে পুকুরের পাশ থেকে মানুষকে হাঁটার জন্য বলে বৃষ্টিতে কোমর পর্যন্ত পানি হয় এজন্য বিশাল এক অশান্তি ক্রয় করেছে মানুষ ভোগান্তির শেষ নেই বেলাল হোসেন এবং তার স্ত্রী হাসিনা শিরিন যন্ত্রণার অপর নাম এমনটাই দাবি এলাকাবাসীর।
স্থানীয় বাসিন্দা দৈনিক আমার প্রাণের বাংলাদেশকে নাম প্রকাশে অনিচ্ছুক জানায় বেলাল হোসেন ও তার স্ত্রী হাসিনা শিরিন ৫ ই আগস্ট এর পূর্বে আওয়ামী লীগের দালালি করত। বিভিন্ন লোকজনের জমির দালালি করত এবং জমি বিক্রি করত , বিএনপি ক্ষমতায় আসার পর তারা বোল পাল্টে এখন নব্য হাইব্রিড বিএনপি সেজেছে। জমি বিক্রি করে কাউকে রাস্তা দিবে না কারো জমি দখলে দিবে না কোন না কোন ভাবে জমির ক্রেতাদের সাথে তার ঝামেলা লেগেই থাকে। এর ফলে এলাকাবাসীর স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে এবং প্রতিবেশীদের ভোগান্তি বাড়ছে। এই বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ কমিশনার গাজীপুরের প্রতি আহ্বান জানিয়েছেন।
এদিকে এলাকাবাসীর একাংশের অভিযোগ, বেলাল হোসেন এবং তার স্ত্রী হাসিনা শিরিন তাঁর আত্মীয়-স্বজন ভাই ব্রাদার সকলের সাথে দ্বন্দ্ব লাগিয়ে রাখে তাদের নিজেদের মধ্যে মামলা মোকাদ্দমা সবকিছু মিলিয়ে একটা অশান্তি তৈরি করে রাখে তারা সবসময়। এই বেলাল হোসেন এবং তার স্ত্রী হাসিনা শিরিন বিভিন্ন বড় নেতাদের পরিচয় ব্যবহার করে তার অপকর্ম চালিয়ে যাওয়ার কারণে সাধারণ মানুষ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না। তারা দ্রুত তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে অভিযুক্ত বেলাল হোসেন ও তার স্ত্রী হাসিনা শিরিনের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের প্রত্যাশা, অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান এলাকাবাসী।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||