প্রিন্ট এর তারিখঃ জুন ১৬, ২০২৬, ৯:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১১, ২০২৬, ১২:৪৬ অপরাহ্ণ
আশুলিয়ায় ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) বিশেষ অভিযান পরিচালনা করে আশুলিয়া এলাকা থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গত ২০ জুন ২০২৬ রাত ৮টা ২৫ মিনিটে আশুলিয়া থানার নয়ারহাট এলাকায় অভিযান চালান।
অভিযানকালে মো. হাফিজুর রহমান রকি (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি ধামরাই থানার কালামপুর বাজার এলাকার বাসিন্দা। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ১০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ