শহীদ রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আশুলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তাইজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক, আশুলিয়া থানা যুবদল এবং যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা জেলা যুবদল।
সভায় সভাপতিত্ব করেন মোঃ মোশারফ হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, আশুলিয়া থানা যুবদল, ও সাধারণ সম্পাদক, আশুলিয়া ইউনিয়ন যুবদল এবং যুব বিষয়ক সম্পাদক, আশুলিয়া ইউনিয়ন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমিনুল ইসলাম, মোঃ আব্দুল হাকিম, মোঃ হাবিবুর রহমান তুহিন, মোঃ নাজিম মুন্সী, মোঃ আব্দুল সামাদ মাতবর এবং মোঃ ফয়েজ উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশপ্রেম, স্বাধীনতা যুদ্ধের অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার ওপর আলোকপাত করেন। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্যে রাখেন মোঃ মোশারফ হোসেন বলেন, তিনি ভবিষ্যতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে মেম্বার হওয়ার সুযোগ পেলে আউকপাড়া ও আশুলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে কাজ করবেন। তিনি এলাকার রাস্তাঘাট, শিক্ষা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড কে অগ্রঅধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে যুবদলের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||