প্রিন্ট এর তারিখঃ জুন ১৬, ২০২৬, ৯:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৪, ২০২৬, ১২:২১ অপরাহ্ণ
বোরকা পরে ‘নাগীন নৃত্যের’ পর সমালোচনার মুখে ক্ষমা চাইলেন তিন তরুণী।

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিনোদন দিতে গিয়ে বোরকা পরে নৃত্য করে সমালোচনার জন্ম দেন ওই তিন তরুণী। উলিপুরের অরণ্য রুপটন রেস্টুরেন্টের ১০ তলায় বোরকা পরে নাগীন গানের মিউজিকের সঙ্গে তাল মিলিয়ে করা ১২ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশিত হয় ওই তিন তরুণীর।ভিডিওটি প্রকাশিত হওয়ার পরপরই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে তৎক্ষণাৎ ছড়িয়ে পড়ে। অনেকে বিষয়টিকে বিনোদন হিসাবে নিলেও, কেউ কেউ তা নিয়ে জানিয়েছেন নিন্দার প্রতিক্রিয়া।
অনেকে নৃত্যকে কেন্দ্র করে ধর্মের রীতিনীতি ও পর্দার গুরুত্বকে ক্ষুণ্ণ করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন। ১২ সেকেন্ডের ওই নাচের ভিডিওটি সবার নজরে আসলে নেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়। নেট দুনিয়ার পাশাপাশি জনসাধারণের মধ্যেও শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক করতে ওই তিন তরুণী একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। এবং সেখানে তারা নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। ভিডিও বার্তার তারা জানান, বিনোদন দেওয়ার জন্য আমরা নাচের ভিডিওটি করেছি। কিন্তু আমরা জানিনা এটা নিয়ে এতো কিছু হবে। তবে আমরা সব কিছুর জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ