প্রিন্ট এর তারিখঃ জুন ১৬, ২০২৬, ৯:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১, ২০২৬, ৩:৫১ অপরাহ্ণ
কাজিরহাট-আরিচা-দৌলতদিয়া সেতুর দাবিতে মানববন্ধন

পাবনার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি কাজিরহাট-আরিচা-দৌলতদিয়া “Y” আকৃতির পদ্মা-যমুনা বহুমুখী সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রীতি পাবনার কাজিরহাট ঘাট এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে পাবনা জেলা উন্নয়ন ফোরাম।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এ সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেতুটি নির্মিত হলে পাবনাসহ আশপাশের জেলার শিক্ষা, চিকিৎসা, সংস্কৃতি, কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য ও যাতায়াত ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। একই সঙ্গে সময় ও অর্থ সাশ্রয়ের মাধ্যমে দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, বহু বছর ধরে এ অঞ্চলের মানুষ একটি টেকসই ও আধুনিক যোগাযোগ ব্যবস্থার অপেক্ষায় রয়েছে। ফেরিনির্ভরতা কমিয়ে দ্রুত বহুমুখী সেতু নির্মাণ এখন সময়ের দাবি। তাই প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি জোর দাবি জানান তারা।
মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। এসময় বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা সেতু নির্মাণের দাবি তুলে ধরেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন পাবনা জেলা উন্নয়ন ফোরামের সভাপতি অ্যাডভোকেট হোসেন মিয়া, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মিজানুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
পাবনাবাসীর প্রত্যাশা, দেশের উন্নয়নের ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ এ সেতু প্রকল্প দ্রুত বাস্তবায়িত হবে এবং বদলে যাবে পুরো অঞ্চলের যোগাযোগ ও অর্থনৈতিক চিত্র।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ