প্রিন্ট এর তারিখঃ জুন ১৬, ২০২৬, ৯:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৫, ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ণ
তানোরে খাল খননে অনিয়ম, মাটি বিক্রয় ও ফসলি জমি নষ্টের অভিযোগ

রাজশাহীর তানোর উপজেলায় খাল পুনঃখনন প্রকল্পকে ঘিরে উঠেছে ব্যাপক অনিয়ম মাটি বিক্রয় ও ফসলি জমি নষ্টের অভিযোগ। স্থানীয়দের ভাষ্য, খাল খননের নামে চলছে যেন “সাগর চুরি”ও একর একর ফসলি জমি নষ্ট। আর এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
জানা গেছে,তানোর উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের গাগরন্ড-দেওতলা খাড়ি পুনঃখনন কাজ বর্তমানে চলমান রয়েছে। প্রায় ৫ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে তিন কিলোমিটার খাল পুনঃখননের এই প্রকল্পে অর্থায়ন করছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং বাস্তবায়ন করছে এসকেএস ফাউন্ডেশন।
স্থানীয়দের অভিযোগ, খালের পাড় কেটে ট্রাক্টরের মাধ্যমে মাটি অন্যত্র সরিয়ে বিক্রি করা হচ্ছে। অথচ নিয়ম অনুযায়ী সেই মাটি খালের পাড়ে ফেলে যাতে ফসলে জমি নষ্ট না হয় সেইদিকে দৃষ্টি রেখে সংরক্ষণ বা লেভেলিং করার কথা থাকলেও বাস্তবে তা করা হচ্ছে না। এছাড়া খালের দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতা সিডিউল অনুযায়ী মানা হচ্ছে না বলেও দাবি এলাকাবাসীর।
আরও অভিযোগ রয়েছে, প্রকল্প এলাকায় কোনো তথ্যসম্বলিত সাইনবোর্ড দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়নি। ফলে কাজের ব্যয়, পরিমাণ কিংবা বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য সম্পর্কে স্থানীয়রা অন্ধকারে রয়েছেন। এতে করে খাল পুনঃখননের আড়ালে বড় ধরনের অর্থ লোপাটের আশঙ্কা করছেন এলাকাবাসী।
এদিকে বিষয়টি নিয়ে ফেসবুকে একাধিক পোস্ট ও ভিডিও ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকে মন্তব্য করছেন, “এটি খাল খনন নয়, যেন সাগর চুরির মহোৎসব”।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো দৃশ্যমান পদক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, দ্রুত তদন্ত করে প্রকল্পের অনিয়ম- ফসলি জমি নষ্ট এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।এই বিষয়ে এই প্রজেক্টের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেন না, তাই তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ