ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উত্তরখান ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সাবেক মেধাবী ছাত্রনেতা, সভাপতি চাঁনপাড়া কেন্দ্রীয় শাহী জামে মসজিদ, যুগ্ম আহ্বায়ক উত্তরখান থানা বিএনপি সাবেক সহ-সভাপতি ঢাকা মহানগর উত্তর ছাত্রদল, সাবেক প্রচার সম্পাদক বৃহত্তর উত্তর থানা ছাত্রদল এবং সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ৪৬ নং ওয়ার্ড বিএনপি, মোঃ আনোয়ার হোসেন সরকার একজন স্বচ্ছ রাজনীতিবিদ ও ত্যাগী নেতা সর্বজনীন স্বীকৃত । তিনি বিগত ১৭ বছর হামলা-মামলা জেল জুলুমের শিকার হয়েও দলত্যাগ করেননি। বরং জাতীয়তাবাদী বিএনপিকে ভালোবেসে ও শহীদ জিয়াউর রহমানের আদর্শকে বুকে লালন করে আজও আঁকড়ে ধরে রেখেছেন। শুধু তাই নয়, মোঃ আনোয়ার হোসেন সরকার একজন কর্মী বান্ধব ব্যক্তি। বিগত দিনে শত লাঞ্ছনা-বঞ্চনা ও শত বাধা-বিঘ্ন এর মধ্যেও এক ঝাঁক কর্মী নিয়ে প্রতিটা মিছিল মিটিং জনসভায় যোগদান করেছেন। তার কাছে গরীব-দুঃখী অসহায় ব্যক্তিগণ কোনো বিষয়ে গেলে বিমুখ করে ফিরিয়ে দেন নাই খালি হাতে। এক কথায় মোঃ আনোয়ার হোসেন সরকার একজন দানবীর। বর্তমানে একটি কুচক্রী মহল তাকে সমাজে হেও প্রতিপন্ন করার লক্ষ্যে মিথ্যা অভিযোগ দিয়ে প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে। তিনি দৈনিক আমার প্রাণের বাংলাদেশকে জানান,"আমি কোনদিনও মানুষের ক্ষতি সাধন করি নাই আমি চেষ্টা করেছি আমার ৪৬ নং ওয়ার্ড বাসিকে সবসময় সামর্থ্য অনুযায়ী উপকার করতে ও ন্যায় বিচার পাইয়ে দিতে।আমার বিরুদ্ধে যারা মিথ্যা সমাচার করে যাচ্ছে ওই সমস্ত কুচক্রী মহল থেকে সতর্ক থাকবেন। আমি সবসময় আমার দলকে ভালোবাসি। মৃত্যুর আগ পর্যন্ত আমার বিএনপি দলকে ভালবেসে যাবো এবং ৪৬ নং ওয়ার্ডের জনগণের উপকারার্থে পাশে থাকবো।"
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||