প্রিন্ট এর তারিখঃ জুন ১৬, ২০২৬, ৭:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৯, ২০২৬, ৭:২৫ অপরাহ্ণ
পঞ্চগড়ের বোদায় বোরো ধান-চাল সংগ্রহে শুভ উদ্বোধন

পঞ্চগড়ের বোদা উপজেলায় সরকারি খাদ্য গুদামে বোরো ধান ও চাল গ্রহণ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। খাদ্য নিরাপত্তা জোরদার এবং কৃষকের উৎপাদিত ফসল সুষ্ঠুভাবে সংরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচি স্থানীয় প্রশাসন, কৃষি বিভাগ এবং সংশ্লিষ্ট বিভিন্ন মহলের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোঃ রাশেদ উন নবী, উপজেলা মিল মালিক সমিতির সভাপতি লায়ন মোঃ হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক মোঃ রায়হানুল আলম রিয়েল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাসুদা পারভীন। এছাড়া বোদা এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম সিদ্দিকী এবং পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা সহ রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি খাদ্য সংরক্ষণ ও বিতরণ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে খাদ্য গুদামে চাল ও ধান সংরক্ষণ কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ খাদ্য গুদামের কার্যক্রম পরিদর্শন করেন এবং আনুষ্ঠানিকভাবে বোরো চাল উদ্বোধন করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ