রাজধানীর তুরাগ বাবনার টেক এলাকার ১ নং রোডের জামতলা আটতলা নতুন ভবনে দীর্ঘ ৩ থেকে ৪ বছর ধরে অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, ইঞ্জিনিয়ার আজিজুল হকের ভবনে প্রায় ২৮ থেকে ২৯টি চুলায় অবৈধ গ্যাস সংযোগ চালু রয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, বৈধ অনুমোদন ছাড়াই এসব গ্যাস সংযোগ ব্যবহার করা হচ্ছে। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। বৈধ গ্রাহকরা অভিযোগ করেছেন, অবৈধ সংযোগের কারণে তারা ঠিকমতো গ্যাস পাচ্ছেন না এবং প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন।এ বিষয়ে সাংবাদিক সোহাগ জোয়ারদার মুঠোফোনে ইঞ্জিনিয়ার আজিজুল হকের কাছে জানতে চাইলে তিনি উত্তেজিত আচরণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তিনি “আপনি কে, আপনাকে দেখে নেব” বলে হুমকি প্রদান করেন বলে দাবি করা হয়েছে।অভিযোগে আরও বলা হয়, তিতাস গ্যাসের এক অসাধু কর্মকর্তার সহায়তায় দীর্ঘদিন ধরে এই অবৈধ সংযোগ চালু রাখা হয়েছে। প্রতি দুই মাস পরপর মোটা অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমেই এসব সংযোগ বহাল রাখা হয় বলে অভিযোগ করেন সংশ্লিষ্টরা।স্থানীয়দের ধারণা, তিতাস গ্যাসের একাধিক অসাধু ব্যক্তি এই অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন। তারা দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের পরিচয় উদঘাটন ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও তিতাস গ্যাস কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||