গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী মেট্রো থানার আওতাধীন জরুন বাজার এলাকার জমিদারের ইটখোলা এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে দেহ ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, পারভীন সুলতানা ওরফে শাহানাজ নামের এক নারী কিছু অসাধু ব্যক্তির ছত্রছায়ায় এলাকায় রমরমা দেহ ব্যবসার সাম্রাজ্য গড়ে তুলেছেন। অথচ বিষয়টি নিয়ে স্থানীয় থানা পুলিশের রহস্যজনক নীরবতা এখন জনমনে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
অভিযোগ রয়েছে, ভাড়া বাসাকে কেন্দ্র করে গড়ে উঠেছে অসামাজিক কার্যকলাপের একটি শক্তিশালী নেটওয়ার্ক। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে সেখানে নিয়মিতভাবে ৫ থেকে ৭ জন নারীকে দিয়ে অবৈধ দেহ ব্যবসা পরিচালনা করা হচ্ছে। স্থানীয়রা বলছেন, প্রশাসনের নাকের ডগায় বছরের পর বছর এমন কর্মকাণ্ড চললেও দৃশ্যমান কোনো অভিযান বা কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।
এলাকাবাসীর অভিযোগ, তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের প্রভাবিত করার চেষ্টা করা হয়। এমনকি কিছু সাংবাদিককে ফোন করে সংবাদ প্রকাশ না করার জন্য চাপ প্রয়োগ করা হয় বলেও অভিযোগ উঠেছে।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||