প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ৫:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৪, ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ
কোরবানির ঈদে পশুর সংকট নেই, ভারতীয় গরু ঠেকাতে কঠোর নজরদারি: সাভারে মন্ত্রী আমিন উর রশিদ

আসন্ন ২০২৬ সালের কোরবানির ঈদকে সামনে রেখে দেশে কোনো পশু সংকট নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদসহ কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী আমিন উর রশিদ।
বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর লেকে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “বাংলাদেশে যেন ভারত থেকে চোরাই পথে গরু প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সরকার যথেষ্ট সজাগ রয়েছে। এ লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)-এর সঙ্গে কয়েকটি সভা করা হয়েছে, যাতে কোনো গরু দেশে প্রবেশ করতে না পারে।”
তিনি আরও বলেন, “শুধু কোরবানির পশুই নয়, বর্তমানে বাংলাদেশ মাংসে স্বয়ংসম্পূর্ণ। দেশের খামারিরা এখন আধুনিক পদ্ধতিতে গরু লালন-পালনে দক্ষ হয়ে উঠেছেন। তাই বিদেশ থেকে গরু আনার কোনো প্রয়োজন নেই।”
মন্ত্রী জানান, প্রতি বছর কোরবানির ঈদে দেশে প্রায় এক কোটি গরু, মহিষ ও ভেড়া কোরবানি হয়ে থাকে।
অনুষ্ঠান শেষে মন্ত্রী বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)-এ বৃক্ষরোপণ করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
পরে মন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ