খুলনা রূপসী রূপসা উপজেলার ঘাঠভোগ ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শক্তির আরেক নাম মিকাইল বিশ্বাস। দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে জেল জুলুম নির্যাতন আর রাজপথে থেকে তিনি সততা, সাহস ও আদর্শের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি একজন পরিচ্ছন্ন, সৎ ও জনবান্ধব রাজনৈতিক কর্মী, যিনি দল ও দেশের স্বার্থকে সবসময় ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে স্থান করে দিয়েছেন।
ষড়যন্ত্র, অপপ্রচার কিংবা কুচক্রী মহলের চক্রান্ত দিয়ে আদর্শবান মানুষকে থামিয়ে রাখা যায় না। কারণ সত্য ও ন্যায়ের পথের যাত্রীরা সাময়িকভাবে বাধাগ্রস্ত হলেও কখনো পরাজিত হন না। জনগণের ভালোবাসা, আস্থা ও সমর্থনই মিকাইল বিশ্বাসের সবচেয়ে বড় শক্তি।
রূপসা উপজেলার ৫ নং ঘাটভোগ ইউনিয়নের সর্বস্তরের জনগণের মানুষের দৃঢ় বিশ্বাস আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মিকাইল বিশ্বাস চেয়ারম্যান পদে প্রার্থী হলে তাকে বিজয়ী হওয়া থেকে কোনো বাধাই আটকাতে পারবে না। মানুষের ভালোবাসা, দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রাম, এবং জনসেবার প্রতি তাঁর আন্তরিকতা তাঁকে জনগণের হৃদয়ে একটি শক্ত অবস্থান এনে দিয়েছে।
ইনশাআল্লাহ, সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে মিকাইল বিশ্বাস আগামী নির্বাচনে ৫ নং ঘাটভোগ ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবেন বলে জানিয়েছেন এলাকাবাসী।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||