প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ৫:১১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৪, ২০২৬, ৫:৫২ অপরাহ্ণ
মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২

কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিদেশি মদ, ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আরও একজন আসামি পলাতক রয়েছে বলে জানা গেছে।
দিবাগত রাতে বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকুট ইউনিয়নের হায়দরাবাদ উত্তর পাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, হায়দরাবাদ গ্রামের মো. আবু তাহের মিয়ার ছেলে মো. আল আমিন (৩৪) এবং একই গ্রামের মৃত তবদুল হোসেনের ছেলে মো. হাবিবুর রহমান ওরফে হাবু মিয়া (৭০)। এ সময় একই গ্রামের মৃত তবদুল হোসেনের ছেলে খায়ের মিয়া (৬৫) পালিয়ে যান।
পুলিশ সূত্রে জানা যায় দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলমের নির্দেশনায় এসআই রিয়াজুল মোস্তফা ও এএসআই মো. আল আমিনের নেতৃত্বে একদল পুলিশ হায়দরাবাদ উত্তর পাড়ায় খায়ের মিয়ার বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় মো. আল আমিন ও মো. হাবিবুর রহমান ওরফে হাবু মিয়াকে মাদকসহ আটক করা হয়। অপর আসামি খায়ের মিয়া কৌশলে পালিয়ে যান।
পরে আটককৃতদের তল্লাশি করে তাদের কাছ থেকে দুই বোতল বিদেশি মদ, ১২ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া পলাতক আসামি খায়ের মিয়ার ঘরে তল্লাশি চালিয়ে আরও ছয় বোতল বিদেশি মদ ও নগদ ২৩ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি মো. শফিউল আলম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, “মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।”
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ