প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ৫:১০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৪, ২০২৬, ৫:৩৮ অপরাহ্ণ
ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১৪ মে বৃহস্পতিবার নীলফামারীর ডিমলা উপজেলার ৫নং গয়াবাড়ি ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে দুস্থ, অসহায় ও নিম্ন আয়ের ৩ হাজার ৩৪২ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। মানবিক সহায়তার এ কর্মসূচিকে ঘিরে উপকারভোগীদের মাঝে স্বস্তি ও আনন্দের পরিবেশ লক্ষ্য করা যায়।
গয়াবাড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফ ইবনে ফয়সাল মুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, আতিকুর ইবনে রহিম,ট্যাক অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন, উপসহকারী কৃষি কর্মকর্তা, সহিদুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার আনোয়ারুল কবির, ইউপি সদস্যবৃন্দ ও গ্রাম পুলিশ সদস্যরা। সুশৃঙ্খল পরিবেশে উপকারভোগীদের হাতে খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, “সরকারের এ খাদ্য সহায়তা কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম বা স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতিতে রয়েছে।”
এদিকে স্থানীয় সচেতন মহল জানান, খাদ্য সহায়তা কর্মসূচি দরিদ্র মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও অনেক সময় প্রকৃত অসহায়দের পাশাপাশি রাজনৈতিক প্রভাব খাঁটিয়ে কিছু ব্যক্তি সুবিধা নেওয়ার চেষ্টা করেন। তাই প্রকৃত উপকারভোগীদের তালিকা প্রণয়নে আরও স্বচ্ছতা, জবাবদিহিতা ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের মতে, সরকারের মানবিক সহায়তা যেন প্রকৃত দরিদ্র মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়, সে লক্ষ্যে জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ