অনুষ্ঠিত হলো, পবিত্র মাহে রমজানে উত্তরা মুগ্ধ মঞ্চে আয়োজিত মাসব্যাপী ইসলামিক প্রতিযোগিতা "আলোকিত মাহে রমাদান" এর চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন, মাওলানা নিজাম তালুকদার (ইমাম ও খতিব, আইইউবিএটি)। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব জহির উদ্দিন স্বপন, এমপি ( মাননীয় মন্ত্রী,তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার)। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল্লামা মুফতি আব্দুল মালেক (হাফি.)(সম্মানিত খতিব, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম) এবং হাফেজ মাওলানা নাজমুল হাসান কাসেমী (সম্মানিত খতিব, উত্তরা ১২ নং সেক্টর বায়তুল নূর জামে মসজিদ। এবং উপস্থিত ছিলেন, এস এম জাহাঙ্গীর হোসেন (মাননীয় সংসদ সদস্য, ঢাকা-১৮ আসন)। অনুষ্ঠানে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং বিজয়দের মাঝে আনন্দের সহিত পুরস্কার বিতরণ করা হয়।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||