প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ৫:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৩, ২০২৬, ১:১৭ অপরাহ্ণ
অপরিকল্পিত আবাসনে ঝুঁকির নগরী সাভার-আশুলিয়া: নিরাপত্তাহীনতায় কোটি মানুষের জীবন

ঢাকার Savar ও Ashulia অঞ্চলে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা শত শত বাসা-বাড়ির কারণে চরম দুর্ভোগ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ। সরু রাস্তা, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা এবং পরিকল্পনাহীন ভবন নির্মাণের ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান পরিচালনা ও অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারছে না। ফলে ছোট ঘটনাও বড় দুর্ঘটনায় রূপ নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
আইটিভির স্টাফ রিপোর্টার ও আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) জানান, বিশেষ করে শ্রমিক অধ্যুষিত এলাকাগুলোতে ঘনবসতি ও সংকীর্ণ রাস্তার কারণে দুর্ভোগ সবচেয়ে বেশি। কোনো এলাকায় আগুন লাগলে ফায়ার সার্ভিসের যানবাহন প্রবেশ করতে না পারায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটছে। এতে জীবনের ঝুঁকিতে রয়েছেন হাজার হাজার পোশাক শ্রমিক ও সাধারণ বাসিন্দা।
এ বিষয়ে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় সভাপতি মোঃ ফরিদুল ইসলাম বলেন, সাভার ও আশুলিয়ায় প্রায় ১ কোটি মানুষের বসবাস, যার অধিকাংশই পোশাক শ্রমিক। তাদের সংগঠনের অধীনে প্রায় অর্ধশতাধিক শ্রমিক ইউনিয়নে প্রায় ৭০ হাজার সদস্য রয়েছেন। তিনি বলেন, “কোনো বাড়িতে আগুন লাগলে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হন শ্রমিকরা। কিছু বাড়িওয়ালার ৭ থেকে ১০টির বেশি বাড়ি রয়েছে; একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হলেও তারা সামলে নিতে পারেন। কিন্তু শ্রমিকদের জীবন ও সম্পদের ক্ষতি কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়।”
তিনি আরও বলেন, জমি থাকলেই পরিকল্পনাহীনভাবে ভবন নির্মাণ করা উচিত নয়। মানুষের জীবন রক্ষায় নিরাপদ সড়ক, পর্যাপ্ত খোলা জায়গা ও পরিকল্পিত নগরব্যবস্থা নিশ্চিত করা জরুরি।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ