প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ৫:১০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৩, ২০২৬, ১:০৯ অপরাহ্ণ
টঙ্গী পূর্ব থানা এনসিপির আহ্বায়ক কমিটি গঠন:আহ্বায়ক কামাল, সদস্য সচিব মঈন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) টঙ্গী পূর্ব থানার ২৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে কামাল হোসেনকে আহ্বায়ক এবং মঈন আহাম্মেদকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
গতকাল রাতে জাতীয় নাগরিক পার্টি গাজীপুর শাখার অফিসিয়াল ফেসবুক পেজে এ কমিটির অনুমোদন প্রকাশ করা হয়। মহানগর শাখার আহ্বায়ক হোসাইন আর মামুন ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মুহিম স্বাক্ষরিত এ কমিটি আগামী ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
ঘোষিত কমিটিতে একজন সিনিয়র যুগ্ম আহ্বায়ক, তিনজন যুগ্ম আহ্বায়ক, একজন সিনিয়র যুগ্ম সদস্য সচিব, তিনজন যুগ্ম সদস্য সচিব, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদকসহ ১২ জন সদস্য রাখা হয়েছে।
নবগঠিত কমিটির সদস্য সচিব মঈন আহাম্মেদ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দল আমাদের ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই। সকলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করবো।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ