মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ৩ শিক্ষার্থী নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছে। শুক্রবার (৮ মে) মুন্সীগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর বিভিন্ন ইভেন্টের জেলা পর্যায়ের বাছাই প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ পারফরম্যান্সের মাধ্যমে তারা এ সুযোগ অর্জন করে।
বিভাগীয় পর্যায়ে মনোনীত শিক্ষার্থীরা হলো— মেদিনী মন্ডল আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের রাপ্তা ঢালী (৭ম শ্রেণি, রোল-০৮), তিনি ১০০ মিটার দৌড়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। একই বিদ্যালয়ের ময়না আক্তার মাহমুদা (৮ম শ্রেণি, রোল-২৫) লং জাম্পে দ্বিতীয় স্থান অর্জন করেন। এছাড়া কাজির পাগলা অভয় তালুকদার উচ্চ বিদ্যালয়ের তাহমিনা আক্তার (৭ম শ্রেণি, রোল-৫৫) ২০০ মিটার দৌড়ে দ্বিতীয় স্থান অর্জন করে বিভাগীয় পর্যায়ের জন্য নির্বাচিত হন।
আয়োজকরা জানান, উপজেলা পর্যায়ে বাছাই শেষে জেলা পর্যায়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলা পর্যায়ে বিভিন্ন ইভেন্টে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে।
মেদিনী মন্ডল আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষিকা লতিফা ইয়াসমিন বলেন, নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে যথেষ্ট প্রতিভা ও আগ্রহ রয়েছে। সঠিক প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা পেলে তারা ভবিষ্যতে দেশ ও জাতির জন্য সুনাম বয়ে আনতে সক্ষম হবে।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||