পঞ্চগড়ের উপজেলা হলরুমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার, ৮ মে, উপজেলার সাংস্কৃতিক সংগঠন ঐকতান শিল্পী গোষ্ঠীর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজনে রবীন্দ্রসংগীত, কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে কবিগুরুর জীবন, দর্শন ও সাহিত্যকর্ম তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা । তিনি তার বক্তব্যে বলেন, রবীন্দ্রনাথ শুধু বাংলা সাহিত্যের নন, তিনি বিশ্বমানবতার কবি। তাঁর সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মকে মানবিক ও সৃজনশীল সমাজ গঠনে অনুপ্রাণিত করবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি কর্মকর্তা , এবং উপজেলা মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) । অতিথিরা তাদের বক্তব্যে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য, সংগীত ও সংস্কৃতিচর্চার গুরুত্ব তুলে ধরেন এবং তরুণ প্রজন্মকে বাংলা সংস্কৃতির প্রতি আরও আগ্রহী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিল্পী গোষ্ঠীর সদস্য, স্থানীয় শিল্পীবৃন্দ, সাংস্কৃতিক কর্মী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণকারী শিল্পীরা রবীন্দ্রসংগীত পরিবেশন করলে উপস্থিত দর্শকরা মুগ্ধ হয়ে তা উপভোগ করেন। পাশাপাশি কবিগুরুর লেখা কবিতা আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিবেশনায় ছিলেন সহকারী শিক্ষক । আয়োজকরা জানান, বাংলা সংস্কৃতি ও সাহিত্যকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
দর্শক, সংস্কৃতি ও সাহিত্যচর্চার মধ্য দিয়ে সমাজকে আলোকিত করার প্রত্যয়ে দেবীগঞ্জে পালিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী।