গত বুধবার ( ৬ মে ২০২৬) খ্রি. নারায়ণগঞ্জ জেলার 'খ সার্কেল' এ নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছে দীপংকর ঘোষ।
দীপংকর ঘোষ যোগদান করেছেন সোনারগাঁও এবং বন্দর থানাধীন আইন শৃঙ্খলা আগের চেয়ে আরও অধিক উন্নতি হবে বলে আশাবাদী । তিনি ৩৪ তম বিসিএস পুলিশ ক্যাডারের একজন সদস্য। ইতোপূর্বে তিনি মাগুরা সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীপংকর ঘোষ বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। তাঁর নিজ জেলা চাঁদপুর। নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী তাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করে এবং বন্দর ও সোনারগাঁও থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। খ সার্কেল পুলিশ সুপার বলেন আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে আইন অনুযায়ী অবিরাম অবিচল থাকবে।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||