প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ১১:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৬, ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ণ
দোহারে অবৈধ চায়না দুয়ারী জাল কারখানায় অভিযান ১৫০০ পিস জাল জব্দ

ঢাকার দোহার উপজেলায় অবৈধ চায়না দুয়ারী জাল উৎপাদনকারী ৪টি কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (৪ মে) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান।
অভিযানে উপস্থিত ছিলেন ফিশারিজ কোয়ারান্টাইন অফিসার মোঃ কামরুল হাসান সরকার, দোহার উপজেলা মৎস্য কর্মকর্তা শিরিন সুলতানা মুন্নী, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম এবং কোস্টগার্ড পাগলা ও পদ্মা স্টেশনের সদস্যরা।
অভিযান চলাকালে ১৫০০ পিস চায়না দুয়ারী জাল জব্দ করা হয় এবং তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ