প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ৭:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩, ২০২৬, ৩:৩০ অপরাহ্ণ
ঝিনাইদহে আইন মন্ত্রীর মেডিকেল ও নার্সিং কলেজ স্হান পরিদর্শন

ঝিনাইদহ শৈলকূপা উপজেলায় প্রস্তাবিত মেডিকেল কলেজ ও নার্সিং কলেজ ইনস্টিটিউট স্থাপনের লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ও সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান।
বেলা বারটার দিকে তিনি ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের পাশে উপজেলার বড়দা ব্রিজ সংলগ্ন এলাকা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
পরিদর্শনকালে নার্সিং অধিদপ্তরের পরিচালক দিল আফরোজ, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমানসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রস্তাবিত স্থানের অবকাঠামোগত উপযোগিতা, যোগাযোগব্যবস্থা, প্রয়োজনীয় জমির প্রাপ্যতা এবং ভবিষ্যতে সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
এলাকাটি প্রকল্প বাস্তবায়নের জন্য কতটা উপযুক্ত তা যাচাই করাই ছিল এ পরিদর্শনের মূল উদ্দেশ্য।
স্থানীয়দের মতে, এখানে মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট স্থাপিত হলে এ অঞ্চলের স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।
পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব করবে বলে আশা এলাকাবাসী।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ