
খুলনা খানজাহান আলী থানা গিলাতলা দক্ষিণপাড়া ৩দিন ব্যাপী ঐতিহ্যবাহী আমিনিয়া ইসালে সওয়াব ও তাফসিরুল কোরআন মাহফিলের আজ সমাপনী দিন। ৩০ এপ্রিল প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম মঞ্জু প্রশাসক খুলনা সিটি কর্পোরেশন ,খুলনা । আলহাজ্ব খাজা রফিকুজ্জামান শাহ পীর সাহেব, নোয়াপাড়া ,যশোর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন
মাওলানা জয়নাল আবেদীন জিহাদি, ঢাকা ও মাওলানা আব্দুল্লাহ আল মামুন ,খুলনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন, কেসিসি স্টেট অফিসার গাজী সালাউদ্দিন ,বিএনপি নেতা রফিকুল ইসলাম শুকুর প্রমুখ।
০১মে দ্বিতীয় দিনে
প্রধান বক্তা ছিলেন এইচ এম এ জুবায়ের আহমদ, ঢাকা। আরো তাফসির পেশ করেন মাওলানা মোজাম্মেল হোসেন হেলালী সাতক্ষীরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ সালাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা, আনোয়ার হোসেন।
০২মে আজ তৃতীয় দিনে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সাবেক সংসদ সদস্য খুলনা ৫, প্রধান বক্তা আলহাজ্ব মাওলানা শরিফুল আমিন পীর সাহেব ,বসিরহাট, ভারত । আরো তাফসির পেশ করবেন মাওলানা আব্দুল্লাহ আল আমিন ঢাকা, মুফতি আবুল বাশার জিহাদী, খতিব বায়তুর নূর জামে মসজিদ, গিলাতলা , হযরত মাওলানা মনিরুল ইসলাম গাজীপুরী লাখোহাটি, খুলনা।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||